চাঁদ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবির সূবর্ণ জয়ন্তী
বৈশাখী নিউজ ডেস্ক: একবিংশ শতাব্দীর রঙিন যুগে মহাকাশ থেকে পৃথিবীর ছবি দেখা এখন ইন্টারনেটে একটি ক্লিকের ব্যাপার। তথ্যপ্রযু্ক্তির উৎকর্ষতার কারণে আমাদের বাসযোগ্য গ্রহটি মহাকাশ থেকে কেমন দেখায়, তা নিয়ে আজ খুব একটা কৌতুহলেরও জন্ম দেয় না। তবে ৫ দশক আগে পৃথিবীকে মহাকাশ থেকে দূরে থাক, চাঁদ থেকেও কেমন দেখায় তা জানা ছিল না।
বিজ্ঞানীরা তো বটেই, অনেকের মনেই প্রশ্ন ছিল উপগ্রহটি থেকে আমাদের পৃথিবীকে আসলে দেখায় কেমন! আসলেই কি পৃথিবী দেখতে এতটা জীবন্ত, যতটা আমরা ভেবে থাকি।
চাঁদ থেকে পৃথিবীকে দেখার সেই সুযোগটি আসে ১৯৬৬ সালের ২৩ আগস্টে। আজ থেকে ঠিক ৫০ বছর আগে…। এদিনই চাঁদে পাড়ি দেয়া নাসার নভোযান লুনার অরবিটার ১ (Lunar Orbiter 1) তোলে ইতিহাসে স্থান নেয়া সেই ছবি। চাঁদ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি। চাঁদকে প্রদক্ষিণ করা ঐ নভোযান পৃথিবীবাসীর সেই ক্ষুধা মেটায়। যদিও সে ক্ষুধা সাদাকালোতেই মেটাতে হয়।
বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা বোয়িং তৈরি করে এই অরবিটার ১’কে। ১৯৬৬ সালের ১০ আগস্ট ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে (Atlas SLV-3 Agena-D) রকেটের মাধ্যমে যাত্রা শুরু করে লুনার অরবিটার ১। উদ্দেশ্য চাঁদের মাটিতে নভোযান নামাতে উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা তা জানা। মূলত এর মাধ্যমে অ্যাপোলো ১১-এর অভিযানের আগে চন্দ্রপৃষ্ঠের পরিস্কার ছবি তোলা, সেই সাথে অবতরণের উপযুক্ত স্থান নির্দিষ্ট করার জন্য সেটি পাঠানো হয়।
নির্দিষ্ট কাজের ফাঁকেই অরবিটার তোলে দুর্লভ সেই ছবি। সেদিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে স্পেনের মাদ্রিদের কাছে নাসার স্টেশন ‘রোবলেডো ডি চাভেরা’য় পৌঁছায় দুর্লভ সেই ছবি। অবশ্য ততোক্ষণে চাঁদকে ১৬ বার প্রদক্ষিণ করে ফেলেছে অরবিটার ১। যদিও অনুসন্ধানী যানটির সমাধি হয়েছে চাঁদেই। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এবং যান্ত্রিক ক্রটির কারণে একসময় অরবিটার চাঁদের বুকেই আছড়ে পড়ে।
তবে মানুষের হাতে পৃথিবীর ছবি কিন্তু তখনও তোলা হয়নি। সেই মুহুর্ত আসে আরো দু’বছর পর। আর যার হাত দিয়ে এই দুর্লভ ছবিটি তোলা হয়, তিনি অ্যাপোলো ৮’এর নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed