কানাইঘাটে জাপা নেতা শামীম গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশের উপর হামলার মামলায় উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসল্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বশির, এএসআই জগদীশ দাসের নেতৃত্বে একদল পুলিশ জাপা নেতা শামীম উদ্দিনের দূর্গাপুর গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সম্প্রতি জাপার দু’গ্রুপের মধ্যে চতুল বাজারে উত্তেজনার জের ধরে গ্রেফতারকৃত শামীম উদ্দিন কানাইঘাট থানা পুলিশের তৎকালীন এসআই তাপস চন্দ্র রায় সহ একদল পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে তার সহযোগিরা পুলিশের একটি হাতকড়া ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ জাপা নেতা শামীম উদ্দিনকে প্রধান আসামী করে মামলা দায়ের করে। উক্ত পুলিশ এসল্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বশির উদ্দিন জানিয়েছেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed