সিলেটে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তনু ও আফসানা হত্যার বিচার, বর্ষবরণে যৌন নিপীড়নসহ নারী ও শিশু হত্যাকারী-নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ আগস্ট বুধবার দুপুর ১২টায় মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান । এসময় উপস্থিত ছিলেন নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার সংগঠক তামান্না আহমদ, ইশরাত রাহী রিশতা, মিতা সিং, ল²ী পাল, সাদিয়া নোশিন তাসনিম, নমিতা রায় প্রমুখ। স্মারকর্লিপি প্রদানের পূর্বে তামান্ন আহমদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণঅভ্যূত্থান ঘটেছিল। দিনাজপুরের এই গণআন্দোলন ছড়িয়ে যায় সারাদেশে। এই ঐতিহাসিক দিনটি পরিচিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে। বক্তাগণ সমাবেশে বলেন, ‘ বর্তমানে দেশের প্রত্যেক স্থানে যেভাবে নারী ও শিশু নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে এই দিনটি পাথেয়। তনু হত্যার প্রায় ৪ মাস অতিবাহিত হওয়ার পরও অপরাধীরা এখনও গ্রেফতার হয়নি। বর্ষবরণে নারী নির্যাতনের এখনও বিচার হয়নি। বরং সাম্প্রতিক আফসানা ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করে দেশে এখনো নারী ও শিশু নির্যাতন বেড়েই চলেছে। এর মধ্য দিয়ে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নেই। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে নানান নাটক সাজানো হচ্ছে। বর্তমানে যে বিচারহীণতার সংস্কৃতি দাঁড় করানো হয়েছে তাতে নির্যাতন আরো বেড়ে চলেছে। এমতাবস্থায় নারী মুক্তি কেন্দ্র সারাদেশে যে আন্দোলন গড়ে তুলছে তাতে সবাইকে সামিল হতে হবে।”
উল্লেখ্য নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে তিনমাসব্যাপী সারাদেশজুড়ে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে চলে স্বাক্ষর সংগ্রহ অভিযান। তার অংশ হিসেবে সংগঠন সিলেট জেলা শাখা গত ৯ জুন থেকে ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠানে স্বাক্ষর সংগ্রহ করছে।
সমাবেশ থেকে অবিলম্বে তনু ও আফসানা হত্যার বিচার এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed