Main Menu

রাজধানীসহ সারাদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ বুধবার বিকাল ৪টা ৩৭ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানীর ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্ক তৈরি হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫২৬ কিলোমিটার দুরে মিয়ানমারের চক শহরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।

মিয়ানমারের চাউক শহরে এর উৎপত্তি। ভূমিকম্পটি একই সঙ্গে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, লাউস ও চীনেও অনুভূত হয়েছে। মিয়ানমারের স্থানীয় সময় বিকাল ৫টায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের কেন্দ্রীয় শহর চাউক থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৬.৮ মাত্রায় অনুভূত হয়েছে এবং মাটির প্রায় ৮৪.১ কি.মি (৫২ মাইল) গভীরে ‌উৎপত্তি হয়।

ইউএসজিএস আরো জানায়, আনুমানিক ৪২.৮ মিলিয়ন মানুষ বুধবারের ভূমিকম্পটি অনুভূব করেছে। এর মধ্যে দেড় লক্ষ্য মানুষ তীব্র কম্পন অনুভব করেছে।

Share





Related News

Comments are Closed