Main Menu

সিলেটে বিউবো শ্রমিক কর্মচারীদের আন্দোলন অব্যাহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে এক দফা দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও ৪ ঘন্টা কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।
টানা কর্মসূচীর ২৪তম দিনে বুধবার সকাল থেকে সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করেন তারা।
সকালে কর্মবিরতি শেষে দুপুরে নগরীর বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের সদস্য সচিব ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদির।বক্তব্য রাখেন সদস্য প্রকৌশলী উজ্জ্বল কুমার মহোন্ত, বিউবো সিলেট অঞ্চলের উপপরিচাল আব্দুস সত্তার, প্রকৌশলী জিন্নাত আলী, ডিপ্রকৌস এর সহসভাপতি মো. ইয়াসির ইকরাম, ডিপ্রকৌস এর কেন্দ্রীয় সদস্য হায়দার আলী, ডিপ্রকৌস সিলেটের সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ,বিউবো সিলেট-সুনামগঞ্জের শ্রমিক নেতা স্বপন চক্রবর্তী, মো. মুস্তাকিম, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বাছিত শেরো ,সাধারণ সম্পাদক সুরমান আলী, ডা. রাকিব আহমদ দেওয়ান, বিউবো সিলেটের সহ-পরিচালক রুহুল আমীন প্রমুখ।
বক্তারা বলেন- আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ সেক্টরের কথা চিন্তুা করে, শ্রমিকদের কথা চিন্তা করে, দেশবাসীর কথা চিন্তা করে বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের ন্যায্য দাবী মেনে নিবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল দেশের কোন এলাকাতেই কোম্পানীতে রুপান্তর যুক্তিসঙ্গত নয়। বক্তারা আরও বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed