সিলেটে ছাত্রলীগের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২২ আগস্ট রাতে সিলেট নগরীর আম্বরখানায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ পরর্বীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাতলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অতিথ গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির জনকের স্বপ্ন পূরণে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সেই স্বপ্নকে বাদাগ্রাস্থ করতে একটি ষড়যন্ত্রকারী মহল লিপ্ত রয়েছে। পুলিশের সাথে বিনা উস্কানিতে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলা ও গ্রেফতার করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত ছাত্রলীগ নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমাদুল হক জাহিদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন কাওসার প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed