Main Menu

তাহিরপুরে বাস্তুহারা লীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুরে সংখ্যালঘু পরিবারের গৃহবধুকে শ্লীলতাহানির মামলার আসামী মতিউর রহমান মতিকে উপজেলা বাস্তুহারালীগের সভাপতি ও ইউপি সদস্যের পদ থেকে অপসারণের দাবিতে উপজেলা সদরে সর্বস্তরের নাগরিকদের অংশ গ্রহনে এক মানববন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের পূর্ব বাজারে মানববন্ধন কর্মসুচী পালন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বাস্তুহারালীগের সভাপতি ও সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান মতি সংখ্যালঘু দরিদ্র পরিবারের গৃহবধুকে গত রোববার রাতে যেভাবে বার বার শ্লীলতাহানীর চেষ্টা করেন তাতে তার সরকারি দলের অঙ্গসংগঠন বাস্তুহারালীগের সভাপতির পদ এবং একই সাথে ইউপি সদস্যের পদে থাকার মত নৈতিক যোগ্যতা হারিয়েছেন, কাজেই তাকে অবিলম্বে এসব পদ থেকে অপসারণ করে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও তুলেছেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আ’লীগের সহ- সভাপতি নুরুল আমিন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আ’লীগ নেতা রঞ্জু মুখার্জি, অনুপম রায়, ইউপি সদস্য হুমায়ুন কবীর, প্রদীপ দাস, বিল্লাল আমিন, মাফিক মিয়া প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের সংখ্যালঘু পরিবারের এক গৃহবধু রোববার রাত ১০টার দিকে নিজ বাড়িতে খাটের ওপর বসে তার কোলের শিশু সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিলেন। এসময় মতিউর রহমান মতি ঘরে প্রবেশ করে জোড়পূর্বক তার বিকৃত রুচি চরিতার্থ করার জন্য ওই গৃহবধুকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে গৃহবধুর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মতিকে আটক করে। আটকের পরপরই লোক জানাজানির ভয়ে স্থানীয় লোকজনকে হাতে পায়ে ধরে সুকৌশলে মতি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম ওই গৃহবধু বাদী হয়ে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতিউর রহমান মতিকে অভিযুক্ত করে করে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত মতিউর রহমান মতিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

Share





Related News

Comments are Closed