ছাতকে ৪ সন্তান প্রসব করলেন দিনমজুরের স্ত্রী
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে একই সাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক দরিদ্র দিনমজুরের স্ত্রী রোকসানা বেগম।
ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ আবাসিক এলাকার বাসিন্দা সাদিক মিয়ার স্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে দুটি ছেলে ও দুটি মেয়ে জন্ম সন্তানের জন্ম দেন। ৪ সন্তানের জন্মের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চার শিশুকে এক নজর দেখতে শত শত নারী পুরুষ ভিড় করছেন ঐ দিনমজুরের বাড়ীতে।
সকাল ১১টায় ৪শিশু সন্তানকে ছাতক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক আবু সালেহীন খাঁন জানান, ৪ সন্তানের মা এখন অসুস্থ, এদের মধ্যে ৩টি শিশু মোটামুটি সুস্থ আছে। ১টি শিশু শ্বাস কষ্টের সমস্যা আছে। মা ও নবজাতক সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed