Main Menu

বিশ্বনাথে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সুয়েনা আক্তার সুর্বনা (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাটপাড়া গ্রামের নূর উদ্দিনের মেয়ে ও স্থানীয় বেবী কেয়ার একাডেমীর পঞ্চম শ্রেনীর ছাত্রী।
মঙ্গলবার বিকেলে কিশোরীর নিজ বসত ঘরের শিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছানো অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কোন এক সময় পরিবারের অজান্তে বসত ঘরের শিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা কওে সুবর্না। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি পরিবারের কেউ।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Share





Related News

Comments are Closed