সিলেটে ছাত্রলীগের ১০ নেতা-কর্মী কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানায় সোমবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, খলিলুল ইসলাম, রুবেল আহমদ, টিএম রায়হান, বিশ্বজিত দাস বিসু, শোয়েব আহমদ, জালাল উদ্দিন, শামসুর রহমান, ডালিম ও আকিল আহমদ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারী। তিনি জানান, মামলার এজাহারে ২০ জনের নামোল্লেখ রয়েছে। বাকি ১৫ জন অজ্ঞাত।
বিমানবন্দর থানার এস আই মো: শাহীন মিয়া বাদী হয়ে মঙ্গলবার সকালে কোতয়ালী থানায় পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে ৩৫ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
হযরত শাহজালাল (র.) এর ওরস উপলক্ষে সাময়িক বন্ধ থাকা আম্বরখানা-চৌহাট্টা সড়কে যান চলাচল নিয়ে সোমবার রাত ১০টার দিকে পুলিশের সাথে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হন। পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed