Main Menu

সিলেটে জামায়াতের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য কারাবন্দী মীর কাশেম আলী সহ রাজবন্দীদের মুক্তি ও তাঁর ছেলে ব্যারিষ্টার আরমানকে অবিলম্বে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- সরকার একদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশুন্য করতে একের পর এক শীর্ষ নেতাকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে। অপরদিকে ট্রাইবুন্যালের বিচার কার্যে নিয়োজিত আইনজীবিদের জোরপুর্বক তুলে নিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্থ করছে। আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের এমন আচরন ন্যায় বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করছে। আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে সরকার জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে ষড়যন্ত্রমুলক মামলায় হত্যার চুড়ান্ত ষড়যন্ত্র করছে। তাঁর মামলার ডিফেন্স আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে তার বাসা থেকে তুলে নেয়া হলো। আজ অবধি তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে না দিয়ে সরকার জনমনে ভীতির সঞ্চার করেছে। অবিলম্বে মীর কাশেম আলী, কারাবন্ধী শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন এবং ব্যারিষ্টার আরমানকে অক্ষত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিন।
নেতৃবন্দ বলেন- কোন ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবেনা। অবিলম্বে ব্যারিষ্টার আরমানকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। ব্যারিষ্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এক দল লোক গত ৯ আগস্ট দিবাগত রাত ১১টার পরে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে। এখন তাকে আদালতে হাজির না করায় কিংবা তার কোন সন্ধান না দেওয়া উচ্চ আদালতের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। অবিলম্বে ন্যায় বিচারের স্বার্থে ব্যারিষ্টার আরমানকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। মীর কাশেম আলী সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির, রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed