ভূমিকম্প আতঙ্কে লাফিয়ে পড়ে শাবি শিক্ষার্থী আহত
শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভূমিকম্পের সময় দোতলা থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম তানভীর কবির।
তানভীর পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমস্টিারের ছাত্র এবং সৈয়দ মুজতবা আলী হলের ২০৮ নম্বর রুমের বাসিন্দা।
ওই হলের বাসিন্দা ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. আল আমিন জানান, মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হলে ভয় পেয়ে তানভীর দোতলা থেকে লাফ দেয়। এ সময় তার হাত ভেঙে যায় এবং রক্তক্ষরণ হয়।
পরে হলের শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed