Main Menu

সিলেটে ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম:  সোমবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশের উপর হামলার অভিযোগে সুফিসহ ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার এ মামলাটি দায়ের করা হয়। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ছাত্রলীগের সাবেক কেন্ত্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ ২০ জনের নাম উল্লেখ করে আরো ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, হযরত শাহজালাল (রহ.) এর ওরুস উপলক্ষে আম্বরখানা সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা নিয়ে সোমবার রাত ১০টার দিকে বাকতিন্ডার এক পর্যায়ে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি’র নেতৃত্বে একদল নেতাকর্মী টহল পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শাহজালাল (র:) মাজারে পবিত্র উরস উপলক্ষে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়োজিত করার পর রাত থেকে যান চলাচল সীমিত করে দেয়া হয়। কিন্তু মাসুদ কামালের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা টহল পুলিশের উপর হামলা চালায়।

 

Share





Related News

Comments are Closed