হযরত শাহজালাল (রহ.) মাজারের ওরুস শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ওলীকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৭তম ওরস মোবারক আজ মঙ্গলবার শুরু হয়েছে। প্রতিবছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ মিলে এ ওরস পালিত হয়।
ওরস উপলক্ষে সোমবার দিবাগত রাত থেকেই আগত ভক্ত-আশেকানদের জন্য শুরু হয়েছে গরু জবাই। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ শাহজালাল (রহ.) এর মাজারে জড়ো হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ওরসের মূল আনুষ্ঠানিকতা। সকালে মাজারে গিলাফ ছড়ানোর পর বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর রয়েছে শরবত বিতরণ। বুধবার ভোররাতে ফজরের নামাজ শেষে শিরণি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
হযরত শাহজালাল (রহ.) মাজার কমিটির সেক্রেটারি মাহমুদ খান জানান, ওরস উপলক্ষে সকল প্রস্তুতিই ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এদিকে ওরস উপলক্ষে মাজার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রায় দেড় হাজার পুলিশ সদস্য ওরস উপলক্ষে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উলাহ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed