Main Menu

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে নগরীর বহুতল ভবনের বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন। অনেকেই ঘরের বাইরে চলে আসেন। তবে তাৎক্ষনিকভাবে কোথাও কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট ভূমিকম্প অফিসের টেলিপ্রিন্টার অপারেটর ইসলাম উদ্দিন ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে জানান সকাল ৮টা ১১ মিনিটে অনুভূত ভমিকম্পের উৎপক্তিস্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দুরে মায়ানমারে। রিখটারস্কিলে এর মাত্রা ছিল ৫.০।

 

 

 

Share





Related News

Comments are Closed