শিশু শিক্ষার্থীদের বৃক্ষমেলা পরিদর্শন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রশাসন, বন বিভাগ ও সিলেট নার্সারী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত ১৫দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা থেকে ফলজ গাছের চারা উপহার পেল শাহজালাল আইসিটি কিন্ডার গাডের্ন স্কুল এন্ড হাইস্কুলের শিশু শিক্ষার্থীরা।
নগরীর রেজিস্টারী মাঠে আয়োজিত বৃক্ষমেলা পরিদর্শনে গেলে সোমবার শিশুদের হাতে ফলজ গাছের চারা উপহার হিসেবে তুলে দেন সিলেট নার্সারীর স্বত্তাধিকারী মলয় লাল ধর। তিনি জানান, দুপুরে শাহজালাল আইসিটি কিন্ডার গাডের্ন স্কুল এন্ড হাইস্কুল প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা মেলা পরিদর্শনে আসেন এবং মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিশু শিক্ষার্থীরা। তাদের উদ্ভদ্ধ করতেই কিন্ডার গার্ডেনের শিক্ষকদেরর উপস্থিতিতে তাদের হাতে ফলজ বৃক্ষের চারা প্রদান করা হয়। এধরনের উপহার শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্ভুদ্ধ করবে। গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দিত হয়ে গাছের প্রতি আরো আন্তরিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ এই প্রতিপাদ্য নিয়ে ১১ আগস্ট থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা শেষ হবে ২৫ আগস্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ মেলা উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন মেলার তথ্যকেন্দ্রের দায়িত্বরত বন কর্মকর্তা এসএম মনসুর আলম।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed