সিলেটে সন্ত্রাসী হামলায় নিহত তাজুলের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সাবেক সিটি কাউন্সিলর শাহানা আক্তার শানুর স্বামী তাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর নয়াসড়ক জামে মসজিদে নামাজে জানাজা শেষে মানিকপীর (র.) কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, দাফন-কাফন শেষে সোমবার সন্ধ্যায় খুলিয়াপাড়া গরম দেওয়ান মাজারের পাশে এলাকাবাসীর ব্যানারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় তাজুল হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
নিহত তাজুলের সহোদর রফিকুল ইসলাম জানান, শাহানা বেগম শানু ও তাদের পুত্র অসুস্থ রায়হান ও রেদওয়ান সোমবার ভোরে ভারত থেকে সিলেটে এসে পৌঁছেন। স্বামীর লাশ দেখে এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন শানু ও তার দুই ছেলে। তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। সোমবার রাতে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে।
গত রোববার রাতে নগরীর শেখঘাট গরম দেওয়ান মাজারের সামনে চোখে চুন ছিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাজুলকে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তাজুলের প্রতিপক্ষ গুলজারসহ চার জনকে আটক করেছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed