১ সেপ্টেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : বহুল কাঙ্ক্ষিত দেশের প্রায় ১ কোটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করার জন্য প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে ২০১৪ ও ২০১৫ সালের ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে। ২০১৪ সালে ভোটার হয়েছিলেন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ নাগরিক এবং ২০১৫ সালে নতুন ভোটার হয়েছেন ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ নাগিরক। এই দুই বছরের মোট ৯১ লাখ ২৮ হাজার ৬২২ জনকে স্মার্টকার্ড দেওয়ার পর ধারাবাহিকভাবে অন্যান্যদের মধ্যেও বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই স্মার্টকার্ড বিতরণ করার কথা রয়েছে।
স্মার্টকার্ডে রয়েছে ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এটি সহজেই কেউ নকল করতে পারবে না। এছাড়া এটি দিয়ে ২০ ধরনের নাগরিক সেবা পাওয়া যাবে। এগোলোর মধ্যে রয়েছে- আয়করদাতা শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং ও ট্রেড লাইসেন্স, পাসপোর্ট ও সরকারি সহায়তা-ভাতা প্রাপ্তি এবং বিমানবন্দরে ই-গেইটের মাধ্যমে আগমন ও বহির্গমন প্রভৃতি।
এদিকে ১৮ বছরের নিচের বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেবে ইসি। সেক্ষেত্রে তারা প্রাপ্ত বয়স্ক হলে স্বয়ংক্রিয়ভাবেই ভোটার হয়ে যাবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এনআইডি শাখা ইতোমধ্যে কমিশন বৈঠকে স্মার্ট কার্ড বিতরণে সব রকম প্রস্তাবনা উত্থাপন করার পর নির্বাচন কমিশন এ বিষয়ে সম্মতিও দিয়েছে। এনআইডি বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন ঢাকার ভোটাররা। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যস্থানেও এই কার্ড বিতরণ করা হবে। বর্তমানে ১০টি মেশিনে কার্ড উৎপাদনের কাজ চলছে। প্রতিটি মেশিন মাসে ৫ লাখ কার্ড উৎপাদনের ক্ষমতা রাখে। বর্তমানে ৯টি মেশিনে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে উৎপাদন চলছে। আর একটি আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশনে স্থাপিত এনআইডি শাখায় বসানো হয়েছে। স্মার্টকার্ড প্রস্তুত করে দিচ্ছে ফ্রান্সের একটি কোম্পানি। ১৮ মাসের মধ্যে কোম্পানিটি ৯ কোটি এনআইডি প্রস্তুত করে দেবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed