Main Menu

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে স্কুল পরিচালনা কমিটির উদোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার সকালে কমিটির সাবেক সভাপতি রজব আলীর সভাপত্বিতে ও প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফজর উদ্দিন, মুক্তিযোদ্ধা মনফর আলী শাহপরান, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, মনোহর আলী, কালু মিয়া, মাহবুব অর রশিদ মাষ্টার, কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, সুনাহর আলী, আব্দুল হেকিম, গৌছ উদ্দিন, শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, সুমা রানী দত্ত, নবুয়া বেগম, আফিজ আলী ও সুয়েব আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ মাহফুজ আহমদ। এছাড়া গত ১৫ আগষ্ট বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed