স্কুল ছাত্রী তিশার মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্বুল এন্ড কলেজের দশম শ্রেনীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী সানজিদা খানম তিশার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক শোক সভা অনুস্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত শোক সভায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র শিক্ষক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিগত কয়েকদিন পত্রপত্রিকার ও তিশার সহপাঠিদের বক্তব্য অনুযায়ী তার মৃত্যু নিয়ে এক বিরাট রহস্যের সৃষ্টি হয়েছে। ময়না তদন্তের বিপোর্ট অনুযায়ী যদি ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকে, তবে কেন, কোন কারণে সে আত্মহত্যা করল তার সঠিক কারণ উদঘাটন করা প্রয়োজন। এজন্য সকল গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, যদি সানজিদা খানম তিশাকে হত্যা করা হয়ে থাকে, তবে ঐ হত্যাকান্ডের কারণ এবং এর সাথে জড়িত হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
অধ্যক্ষের এই বক্তব্যের সাথে হাত উঁচিয়ে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। শোক সভায় তিশার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে জনসমক্ষে প্রকাশের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
শোক সভায় বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, সহকারী অধ্যাপক তামান্না রহমান, সিনিয়র শিক্ষক জাহিদা বেগম, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন, সহকারী শিক্ষক তারেক আহমদ, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণীর সুরাইয়া আক্তার ও দ্বাদশ শ্রেণীর কলি আক্তার।
সভা শেষে সানজিদা খানম তিশার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক এম এ জামান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed