Main Menu

আফসানা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঢাকার মিরপুরের সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে আফসানা ফেরদৌস হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধণ কর্মসূচি পালণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে ঠাকুরগাঁও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্ট্যাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, মহিলা পরিষদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভিন রিকা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, চেয়ারম্যান অনিল চন্দ্র সেন, কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আফসানা ফেরদৌসকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু একটি মহল এটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি এই হত্যাকান্ডের পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ এর রহস্য উদঘাটন করতে পারেনি। উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামী কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।

 

Share





Related News

Comments are Closed