জালালাবাদ থানার ওসি’র বিরুদ্ধে তদন্ত অব্যাহত
বিশেষ প্রতিনিধি : সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যাকান্ডের বিচারবঞ্চিত করার ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আগামী রোববার (২১আগস্ট) এসএমপির জালালাবাদ থানর এসি’র অফিসে এ তদন্ত অনুষ্টিত হবে। তদন্তের জন্য গত বুধবার (১৭ আগস্ট) এসি জালালাবাদ থানা কার্যালয় থেকে ৮৪৫ নং স্মারকে সংশ্লিষ্টদের নোটিশ করা হয়েছে।
সাজনার বোন নেহার বেগমের অভিযোগের প্রেক্ষিতে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. আখতার হোসেন, থানার এসআই আখতারুজ্জামান পাঠান ও কনষ্টেবল রেজা মাহমুদের বিরুদ্ধে এ তদন্ত অনুষ্টিত হচ্ছে।
ঘটনার ব্যাপারে নেহার বেগম গত ৭ আগস্ট মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট শাখার হস্তক্ষেপ কামনা করে অভিযোগ দায়ের করেন। সংস্থাটি এ ব্যাপারে পদক্ষেপ নিতে সিলেট মেট্রেপলিটন পুলিশ কমিশনারকে অনুরোধ জানালে তদন্তের এ ব্যবস্থা নেয়া হয়।
অভিযোগে প্রকাশ, গত ২২ জুন মুক্তিযোদ্ধা কন্যা সাজনা বেগম তার স্বামীর বাড়িতে খুন হয়। খুনীদের দ্বারা প্রভাবিত হয়ে এসএমপির জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. আখতার হোসেন, এসআই আখতারুজ্জামান পাঠান ও কনেষ্টবল রেজা মাহমুদ ঘটনাটি ধামাচাপা দিতে ফন্দি আটেন। তারা অলিখিত একাধিক কাগজে নিহতের বোন নেহার বেগম ও তার ভাইদের জোরপূর্বক স্বাক্ষর নেন । পরে তাদের অজান্তেই সম্পূর্ন মিথ্যা বয়ানে নিহত সাজনার সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পাশাপাশি অলিখিত কাগজে নেহার বেগমের নেয়া স্বাক্ষর ব্যবহারে হত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা (নং১১/১৬) রুজু করে নেন। ফলে সাজনার স্বজনরা হত্যা মামলা করতে না পেরে বিচার বঞ্চিত হয়েছেন।
ঘটনার ব্যাপারে এর আগেও নেহার বেগম একাধিকবার এসএমপি কমিশনার বরাবরে অভিযোগ দিলে তা তদন্ত হলেও কোন প্রতিকার পাননি। ঘটনার সুষ্টু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও এসএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর নির্দশপত্র গত ১৬ আগস্ট সিলেট মেট্রোপলিটন কার্যালয়ে পৌছানো হয়েছে বলে এসএমপির সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed