Main Menu

সুরমা নদীতে ড্রেজার আটক, জরিমানা

বিশেষ প্রতিনিধি : সিলেটের সুরমা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার আটক ও জরিমানা আদায় করা হযেছে।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলাধীন চৌঘরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভ’মি) মৌরিণ করিম সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজারসহ ব্যবসায়ী মিজান ও মজিরকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হ্জাার টাকা জরিমানা আদায় পূর্বক তাদের ছেড়ে দেয়া হয়।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed