Main Menu

সুনামগঞ্জে ১০ লাখ টাকার ভারতীয় মদ সহ আটক ১০

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯০২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ, ২ বোতল বিয়ার, মোটর সাইকেল, জিরার চালানসহ ১০ চোরাচালানীকে আটক করেছে। আটককৃত মদ বিয়ার, জিরা, মোটরনাইকেলের মুল্য প্রায় ১০ লাখ ১৪ হাজার ৫৫০ টাকা।
ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, জেলার বিশ্বরম্ভপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে গামারীতলা নামক এলাকা থেকে ৪৫৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ, ১ বোতল বিয়ার, মদ পরিবহনে ব্যবহ্নত একটি মোটর সাইকেল সহ তিন চোরাচালানীকে আটক করে। একই বিওপির অপর টহল দল মুজিববাজার এলাকা থেকে বুধবার রাতে ৪৪৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ, ১ বোতল বিয়ারের বোতল সহ সাত চোরাচালানীকে আটক করেছে। অপরদিকে সদর উপজেলার নারায়ণতলা বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার দুলালের নেতৃত্বে বৃহস্পতিবার কামারভিটা নামক এলাকা থেকে প্রায় ৩শ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে।
ভারতীয় মদের চালান সহ আটককৃতরা হলো, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন (২৮), গামারীতলা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৫৫), চিনাকান্দি সিন্দুয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে রুবেল মিয়া (২৬), মৃত ফজল আলীর ছেলে কেরামত আলী (৪২), মৃত সুন্দর আলীর ছেলে মালেক হোসেন (২২), হাফিজুর রহমানের ছেলে আবদুল বারেক (৩৮), মোহাম্মদ আলীর ছেলে মুক্তার হোসেন (৩২), মৃত শহর আলীর ছেলে জামাল উদ্দিন (২১), তোনা মোতালেবের ছেলে আবদুল মজিদ (২০) ও সদর উপজেলার পশ্চিম রাজনগরের গোলাপ চাঁনের ছেলে জামাল উদ্দিন (২৫)।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শহিদুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ তালুত বৃহস্পতিবার প্রত্যেক মাদক চোরাচালানীকে ১০ বছরের কারাদন্ড প্রদান করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed