Main Menu

ইরাক-কুয়েত প্রত্যাগতদের ক্ষতিপূরণ আদায়ে স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশীদের জন্য কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী ক্ষতিপূরণ আদায় ও প্রত্যাগত উত্তরসুরীদের কুয়েতে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের দাবীতে ১৭ আগস্ট বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ফেরদৌস।
স্মারকলিপি প্রদান করেন সিলেট ওভারসিস সেন্টারের নির্বাহী অফিসার শামসুল আলম, সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভানুদয় ভট্টাচার্য্য সহ সমিতির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের কারণে ৭২ হাজার বাংলাদেশী কুয়েত ও ইরাকের ব্যাংকে জমানো অর্থ, সম্পদ, ব্যবসা ও মূল্যবান জিনিসপত্র, এমনকি কর্মস্থলে বকেয়া বেতন রেখে নিরাপত্তার স্বার্থে দেশে প্রত্যাবর্তন করেন। যুদ্ধ শেষে অল্পসংখ্যক বাংলাদেশী পূর্বের কর্মস্থলে ফিরে যেতে পারলেও অধিকাংশই দেশে বেকার জীবন যাপন করছেন। জাতিসংঘ যৎ সামান্য ক্ষতিপূরণ দিলেও কুয়েত সরকার এখন পর্যন্ত কোন ক্ষতিপূরণ দেয়নি।
গত মে মাসে কুয়েতের প্রধানমন্ত্রী আল-মোবারক-আল-হাসান-আল সাহাব বাংলাদেশ সরফরকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দীন তার নিকট ক্ষতিপূরণ ও উত্তরসুরীদের কর্মসংস্থানের দাবী উত্থাপন করলে কুয়েতের প্রধানমন্ত্রী এ বিষয়ে আবেদন করলে বিবেচনা করা হবে বলে আশ^াস প্রদান করেন। তাই কুয়েতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক প্রতিশ্রæতি কাজে লাগিয়ে কুয়েত প্রত্যাগতদের ক্ষতিপূরণ আদায় ও উত্তরসুরীদের কর্মসংস্থানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed