Main Menu

বৃহস্পতিবার এইচএসসি’র ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক : ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল প্রকাশ করবেন।বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২২ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা। সেই নিয়ম রক্ষার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এসএসএম করে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মোবাইলে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আলিমের ফল পেতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, এবার পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের তুলনায় এ বছর বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।

Share





Related News

Comments are Closed