ছাতকে খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের ছাতকে সরকারী খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৩০জনকে ছাতক হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামে এঘটনা ঘটে। এনিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মৌলা গ্রামের আব্দুল মছব্বির পক্ষের লোকজন সড়কের পাশের একটি সরকারি খালে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ আবুল হাসনাত পক্ষের লোকজন এতে বাঁধা দেয়। এনিয়ে দু’পক্ষে কথাকাটাকাটি থেকে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ দু’পক্ষের কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত রজব আলী (৩৫), ফিরোজ আলী (২৮), সেলিম আহমদ (৩০), মানিক মিয়া (৩২), আনোয়ার আলী (৫০), মুক্তার আলী (৩৫), উস্তার আলী (৪০), লাল বানু (৬০), আব্দুর রহিম (৩৫), মিনার আহমদ (২২) ও আলীরাজ (১৫), ওয়াছির (৩৫), ইউছুফ আলী (৬৫), শিপন আহমদ (১৪), রাসেল আহমদ (২৫), জিয়া উদ্দিন (১৫), তরিকুন নেছা (২৫), ইমরান হোসাইন (২৪), সজিদ আহমদ (২৮), সফিক মিয়া (২৯), রবিউল ইসলাম (২৪), আকবর আলী (৪৫), কবির আহমদ (৩৩), সায়েক আহমদ (২৪), সাজিদ মিয়া (১২), আব্দুল কাইয়ূম (১৩), আকিল আলী (২২) হোসাইন আহমদ (২২)সহ দুপক্ষের কমপক্ষে ৩০জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন বলে দাবি করে বলেন, আর যাতে কোন ঘটনা না ঘটে এব্যাপারে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন এজাহার দেয়া হয়নি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed