সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরী মেলা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চাকরি মেলা। আজ বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার সমন্বয়ক ড. জসিম উদ্দিন আহমদ জানান, মেলায় ৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এগুলো হলো, সিনজেনটা বাংলাদেশ লিমিটিড, ব্র্যাক, নাফকো গ্রুপ, কৃষিবিদ সিড লিমিটেড, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোয়ালিটি ফিড লিমিটেড ও এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম বুধবার সকালে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনজেনটার মানব সম্পদ বিভাগের প্রধান আমিনুল ইসলাম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed