বিশ্বনাথে বিএনপি নেতা ফরিদ আহমদ’র ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক, উপজেলার খাজাঞ্চি ইউপি বিএনপির সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী, উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা ফরিদ আহমদ ইন্তেকাল করেছেন। তিনি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ফরিদ আহমদ ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতার মৃত্যুতে ইলিয়াস পত্নীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
শোক প্রকাশকারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক মো. লিল মিয়া চেয়ারম্যান, যুগ্ন-সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চি ইউপি বিএনপির সভাপতি এটি নূর উদ্দিন, সাধারণ সম্পাদক আলতাব আলী, সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, নুরুল মিয়া, আবদুল লতিফ, শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক আনসার আলী, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, সামছুউদ্দিন, লিটন শিকদার, ইমরান আহমদ সুমন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি একজন দক্ষ নেতাকে হারালো। যার শুন্যতা সহজে পুরন হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুম ফরিদ আহমদের রুহের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed