বিশ্বনাথে সাংবাদিকের বাসায় চুরি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের এর বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলা সদরের কামাল বাজার-জানাইয়া রোডে অবস্থিত তার ভাড়াটিয়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। এতে চোরদল প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ও এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় সাংবাদিক খায়ের বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, খবর পেয়ে মঙ্গলবার সকালে বিশ্বনাথে কর্মরত সাংবাদিক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাহাঙ্গীর আলম খায়ের এর বাসা পরিদর্শন করেন। এসময় তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে প্রচন্ড গরমের কারণে বাসার দরজা খুলে নিজ রুমে ঘুমিয়ে পড়ি। এরপর রাতের কোনো এক সময় চোরদল বাসায় প্রবেশ করে।
মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পাই ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। এসময় ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা, একটি মুভি ক্যামেরা, একটি মোবাইল সেট, চ্যানেল এস, সমকাল, কাজিরবাজার পত্রিকার আইডি কার্ড, মোটর সাইকেলের কাগজপত্র, ডাইভিং লাইসেন্সসহ জরুরী জিনিসপত্র চোরদল নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা স্বীকার করে থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed