যুদ্ধাহত রুপতেরা বিবি’র দিন কাটছে অনাহারে অর্ধহারে
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পুর্ব ইউনিয়নের জয়ফৌদ (কাজিরগ্রাম) গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী রুপতেরা বিবি এখন বড় অসহায়। ভিক্ষা বৃত্তি করে ৩ ছেলে ১ মেয়ে নিয়ে অজ পাড়া গায়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। অসহায় এ মহিলা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ না করেও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে স্থানীয় রাজাকারদের রুশানলে পড়েন। নির্যাতন, গুরুতর আহত ও ঘরের মালামাল লুন্ঠন করে নিয়ে যায় পাক-হানাদার বাহিনী। বাড়ির পাশে পাক-হানাদার ও রাজাকার’রা মিলে ব্যাংকার খনন করে। আর একারণে সময়ে অসময়ে শারিরিক নির্যাতন সহ অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল রুপতেরা বিবিকে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে রুপতেরা বিবি’র নিকট আত্বীয় যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল তারা সবাই মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। পাক-বাহিনী মুক্তিযোদ্ধাদের খতম করার জন্য তার বাড়ীর পার্শ্বে ব্যাংকার খনন করেছিল। এতে রুপতেরা বিবি তাদের বাধা হয়ে দাড়িয়েছিলেন। তিনি পাক হানাদারদের গতিবিধি অনুস্বরণ করে তাদের খবরাখবর জানিয়ে দিতেন স্থানীয় মুক্তিযোদ্ধাদেরকে।
পরবর্তিতে পাক বাহিনী তা বুঝতে পেরে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় রুপতেরা বিবিকে শাশায় মুক্তি বাহিনীর খবর না দিতে পারলে তার খেশারত দিতে হবে। মুক্তিযোদ্ধারা ভারত থেকে অস্ত্র-সস্ত্র নিয়ে পাক-বাহিনীর মোকাবেলা করে ঐ বাড়ীর পাশেই, তখন কানাইঘাটের পুর্বাঞ্চলে তুমুল যুদ্ধ শুরু হয়। সে সময় রুপতেরা বিবিও পাক বাহিনীর গুলিতে গুরুতর আহত হন। পাক বাহিনীর নির্মম গোলাবারুদের আঘাতে তার বাড়ী ঘরের বেড়া ও দরজা, জানালা ঝাজরা হয়ে যায়। তার বাড়ী ঘর তছনছ করে স্থানীয় রাজাকাররা। পাক বাহিনী দ্বারা রুপতেরা বিবি যুদ্ধাহত ও গুলিবিদ্ধ হয়ে সিলেট কাজলশাহ হাসপাতালে তিন মাস চিকিৎসার পর বাড়ীতে ফিরে এসে কোন লোকজন না পেয়ে বহু কষ্টে তিনি স্বামী সন্তানদের নিয়ে বাড়ীতে বসবাস শুরু করেন।
দেশ স্বাধীনের পর যুদ্ধাহত রুপতেরা বিবির খবর পেয়ে দুঃসাহসীক ঝুকি নেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পত্র প্রেরণ করেন রুপতেরা বিবির কাছে। নং প্রত্রাক্/৬-৪-৭২/সিডি/২০৮১, তারিখ: ১১-১২। সম্মানজনক ভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট ৫০০ টাকার চেক প্রেরণ করেন। চেক নং- সিএ ০১৭৮৩৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পত্রে উল্লেখ করেন দেশ প্রেমের সু-মহান আদর্শ ও প্রেরনায় উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে পাক হানাদার দস্যু বাহিনীর হাতে গুরুতর ভাবে আহত হওয়ায় ও দুঃসাহসীক ঝুকি নেওয়ার জন্য তিনি আন্তরিক ভাবে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে নিঃস্বার্থ দেশ প্রেমিক বীর সন্তানরাই উত্তরকালে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তায় এক অত্যুজ্জ্বল আদর্শ হিসাবে প্রেরণা যোগাবে বলে তিনি নিজ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন।
দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধাদের তালিকা গঠন করার সময় রুপতেরা বিবির স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার যুদ্ধাহতের চিকিৎসার কাগজপত্র এবং বঙ্গবন্ধুর প্রেরিত পত্র খানাও খোয়া যায়, ফলে ভাতার তালিকায় তার নাম উঠেনি। শনির দশা কেটে উঠার পর হঠাৎ যুদ্ধাহতের কাগজপত্র গুলো পেয়ে যান রুপতেরা বিবি। এখন ভিক্ষা বৃত্তিই রুপতেরা বিবির সম্বল। তিন ছেলে ১ মেয়ে নিয়ে স্বামী হারা রুপতেরা বিবি কুড়ে ঘরে বসবাস করছেন। তার মনের ভাসনা একদিন মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম উঠবে। তিনি কুড়ে ঘরের পরিবর্তে একটি পাকা ঘরে জীবনের শেষ সময় টুকু অতিবাহিত করতে চান। একারনে রুপতেরা বিবি সরকারের কাছে জোর আবদার করছেন তাকে যুদ্ধাহত ভাতা প্রদান করার জন্য।
এদিকে দিঘীরপার পুর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য বদরুল আলম জানান, রুপতেরা বিবি যুদ্ধাহত হয়েছেন এটা সত্য। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন না করলেও স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে তার সহযোগীতার যে অবদান তা ভুলার মত নয়। মহিলা হয়েও জীবন বাজি রেখে যে সাহসীকতার পরিচয় দিয়ে তিনি স্থানীয় রাজাকারদের দমন করতে ভুমিকা রেখেছেন তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রেরিত পত্রের মাধমে সম্মান দেখিয়েছেন বা সাধুবাদ জানিয়েছেন এজন্য আমরা এলাকাবাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে চির কৃতজ্ঞ।
রুপতেরা বেগমকে তার সাহসী ভুমিকার জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা প্রদান করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Related News
পুরনো নিয়মেই যুক্তরাষ্ট্রের ভিসা, যাদের জন্য স্বস্তির খবর
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য স্বস্তির খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ভিসার মেয়াদসংক্রান্তRead More
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা দেশটিতেRead More




Comments are Closed