গোলাপগঞ্জে শিয়ালের কামড়ে অর্ধ শতাধিক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। এসময় গবাদিপশুও আহত হয়।
সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রণকেলী ও নরুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় গরম থেকে রেহাই পেতে লোকজন বাইরে হাঁটছিলো। হঠাৎ একটি শিয়ালের কামড়ে নারী, শিশুসহ প্রায় অর্ধ শতাধিক লোককে আহত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহ্ নেওয়াজ বলেন, আহতদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী বলেন, উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা শিয়ালটিকে মেরে ফেলে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed