স্ত্রীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে স্বামীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রথম স্ত্রীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেলেন আল আমিন (৩০) নামের এক ব্যক্তি।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের খরমপুর এলাকায় সাইনধারা নদীতে সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন বিজয় নগর উপজেলার মহেষপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রথম স্ত্রী রুবিকে রেখে দ্বিতীয় বিয়ে করেন আল আমিন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে আল আমিনের বণিবনা হচ্ছিল না। সোমবার দুপুরে আল আমিন দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে চাইলে বাধা দেয় প্রথম স্ত্রী রুবি।
একপর্যায়ে ধস্তাধস্তি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। আল আমিন তার স্ত্রীর ধাওয়া খেয়ে বাড়ির পাশে সাইনধারা নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেয়ার পর আল আমিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল ফেলে খোঁজ করতে থাকলে তার মরদেহ উঠে আসে।
এই ঘটনার বিষয়ে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed