পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সুজানগর উপজেলার কাশিনাথপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। আহত হয়েছে দুজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বালু বোঝাই ট্রাকটি কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আহত তিনজনের মধ্যে দু’জন মারা যায়। অন্যরা সেখানে চিকিৎসাধীন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed