Main Menu

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৩ নেতা

বৈশাখী নিউজ ২৪ ডটকম : জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের ৩ নেতা। তারা হচ্ছেন- আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার হক ইমানুল হামিদ (সিলেট), যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে আহাদ ইঊ চৌধুরী শাহীন (হবিগঞ্জ) ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট)।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার দলের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এই তিনজনসহ ৭৭ নেতার নাম ঘোষণা করেন।
পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে নতুন করে একজনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজন ভাইস চেয়ারম্যান, ছয়জন সাংগঠনিক সম্পাদক, ১২ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ১৬ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ৮জন যুগ্ম বিভাগীয় সম্পাদক ও ৩২ জনকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।

জাতীয় পার্টির কমিটিতে আরো নেতার অন্তর্ভূক্তির কথা বলা হয়েছে। কমিটি ঘোষণা শেষ হলে নেতাদের নামের ক্রমানুসারে তালিকা ঠিক করা হবে বলে জাননো হয়েছে।
জাতীয় সম্মেলনে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে চেয়ারম্যান, বিরোধী নেতা রওশন এরশাদকে জ্যেষ্ঠ কো চেয়ারম্যান, জিএম কাদেরকে কো চেয়ারম্যান ও এবিএম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করার পর থেকে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে নেতাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed