সিলেটে চারটি প্রতিষ্টানে ২১ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে স্বর্ণের দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে প্রতিষ্ঠান চারটিকে এ জরিমানা করা হয়।
রোববার (১৪ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রশাসন পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম ও শাহাদাত হোসেন।
প্রায় এক ঘণ্টার অভিযানে নগরীর জিন্দাবাজারের হক সুপার মার্কেটের মহারানী জুয়েলার্সকে ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা, নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ রেফ্রিজারেটরে না রাখায় মায়রা ফার্মেসিকে ৫ হাজার টাকা, শান্তি ফার্মেসিকে ১ হাজার টাকা এবং নগরীর জল্লারপারের পানসী ফুডকে অপরিচ্ছন্নতার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed