সিলেটে বিউবো শ্রমিক কর্মচারীদের সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। টানা কর্মসূচীর ত্রয়োদশ দিনে রোববার সকাল থেকে সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করেন তারা। দুপুরে বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের আহŸায়ক ও বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী রনদা প্রষাদ রায়, ব্যবস্থাপক কুমারগাও সিলেটের প্রকৌশলী উজ্জ্বল কুমার মহন্ত, নির্বাহী প্রকৌশলী বিবিবি-৩ প্রকৌঃ জিন্নাত আলী, নির্বাহী প্রকৌশলী বিবিবি-৪ আব্দুস সাত্তার, উপ পরিচালক প্রশাসন বিউবো সিলেট মোঃ ইয়াসিন ইকরাম, ডিপ্রকৌস সিলেটের সহ সভাপতি মোঃ হায়দার আলী, কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিলেট-সুনামগঞ্জ) সিবিএ-১৯০২ সভাপতি শুক্কুর আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ১৯০২ ভারপ্রাপ্ত সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন ১৮৮৬ সভাপতি আব্দুল বাসিত শেরো, সাধারণ সম্পাদক সুরমান আলী, ডাক্তার রাকিব আহমদ দেওয়ান, শ্রম বিতরণ অঞ্চল সিলেটের সহকারী পরিচালক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন- শেখ হাসিনা কৃষক-শ্রমিক মেহনিত মানুষের নেত্রী। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ সেক্টরের কথা চিন্তুা করে, শ্রমিকদের কথা চিন্তা করে, দেশবাসীর কথা চিন্তা করে বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের ন্যায্য দাবী মেনে নিবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল দেশের কোন এলাকাতেই কোম্পানীতে রুপান্তর যুক্তিসঙ্গত নয়। এ পর্যন্ত যতগুলো কোম্পানি গঠিত হয়েছে সেগুলো লাভজনক অবস্থায় পৌছতে পারেনি। বর্তমানে বিউবোতে সেবার মান, রাজস্ব আদায় সহ সকল অবস্থায় কোম্পানীর চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানী হলে সারাদেশের গ্রাহকরা হয়রানীর শিকার হবেন অতিরিক্ত বিল দিতে হবে শুধু তাই নয় কোম্পানী বিদ্যুৎ বিভাগের কোন সফলতা নিয়ে আসতে পারবে না। তাই দেশের স্বার্থে বিউবোকে কোম্পানী করা থেকে বিরত থাকার প্রয়োজন। সারাদেশে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে যখন উৎপাদন বেড়েছে তখন একটি কুচক্রি মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিউবোকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র শুরু করেছে। বক্তারা আরও বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed