কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ সক্ষমতা প্রকল্প, শ্রীমঙ্গল এর উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৪ আগষ্ট) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হাজারীবাগ স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের কর্মসুচী কর্মকর্তা মি. বনিফাস খংলা।
হাজারীবাগ গ্রাম মাতবর রমেন মান্দার সভাপতিত্বে এবং প্রণালী সুঙ ও রেবাট বেসবার সঞ্চাণায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা পারুল কুরাইয়া, আদিবাসী নেতা এলিসন নুঙ ও সেতু রেমা। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস সক্ষমতা প্রকল্প, শ্রীমঙ্গল এর এএফও দিলীপ কুমার দাশ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed