জগন্নাথপুরে অস্ত্রসহ ১২ ডাকাত আটক
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরের সাহারপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল, পাইপগান, পাঁচটি রাম দা, ছুরি, গ্রিল কার্টার ও শাবল উদ্ধার করা হয়।
রোববার (১৪ আগস্ট) ভোরে জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সৈয়দপুর সাহারপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন নিশ্চিত করেছেন।
আটক ডাকাতরা হলো- আনছার আলী ওরফে কালা (৩২), হেলাল মিয়া (৩০), আব্দুর রহিম (৩৩), মাসুম আহমদ (১৮), দুলাল আহমদ (২৫), বদরুল ইসলাম (২৬), নিক্সন ওরফে লক্ষণ দে (২৮), নাজির উদ্দিন (৩৫), মাসুদ মিয়া (২৪), নিজাম উদ্দিন (২৫), আনিছ মিয়া (৩২) ও রনি (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত কালা মিয়াকে সুনামগঞ্জ জেল থেকে কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের শিপন মিয়া ও কয়েল মিয়া মাস কয়েক আগে জামিনে বের করে। তাদের সহযোগিতায় কালা মিয়া এলাকায় ডাকাতি চালিয়ে আসছিল। এলাকাবাসী তাদের আতংকে চরম আতংকের মধ্যে রয়েছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের আটক করা হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed