দিনাজপুরে পূণর্ভবা নদীতে ডুবে ৩ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পূণর্ভবা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্রের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার দুপুর ১টায় তিন বন্ধু মাসুদ আব্দুল্লাহ (১৮), মেহেদী হাসান পলাশ (১৭) এবং তাব্বিবিন তূর্য (১৫) দিনাজপুর কাঞ্চন সেতুর দক্ষিণ পাশে পূণর্ভবা নদীতে গোসল করতে নামে। ১৫/২০ মিনিটের মধ্যে তাদের কয়েকটি হাত পানির উপরে নড়াচড়া করার পর ডুবে যায়। বিষয়টি নদী সংলগ্ন নিউ কাঞ্চন মডেল কলেজের শিক্ষকদের জানালে স্থানীয়রা এবং নিখোঁজ শিক্ষার্থীর পরিবার এসে নদীতে লাশ খুঁজতে থাকে। পরে বিকেল পৌনে ৪টায় এক এক করে ৩ জনেরই লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিল ঘটনার সত্যতা স্বীকার করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed