হিন্দু মহিলার ইসলাম ধর্ম গ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের মোহন বিশ্বাস ও সমিতা রাণী বিশ্বাসের মেয়ে সুকই বিশ্বাস (১৯) সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে ফাতেমা বেগম।
জানা যায়, গত বুধবার (১০ আগস্ট) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাখিরখাল জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের মাধ্যমে কালিমা পাঠ করে সুকই বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ফাতেমা বেগম বলেন, ইসলাম আমাকে শান্তি দিয়েছে। সুকই রূপে আমি একটা হীনমন্যতায় ভুগতাম। ফাতেমা হয়ে আমার মনে হয় পুনর্জন্ম লাভ করেছি। সঠিক ভাবে ইসলাম ধর্মের নিয়ম-কানুন মেনে চলতে পারি, তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed