কমলগঞ্জে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগষ্ট) রাত ৮টায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলন- পূর্ব জালালপুর গ্রামের দিনমজুর আজির আলী (৩৮) ও তার স্ত্রী আলিমা আক্তার (২৪)।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর গ্রামের দিনমজুর আজির আলী ও আলিমা আক্তার দম্পতি বজ্রপাতের সময় নিজ ঘরের বারান্দায় ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ করে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রত তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শনিবার রাত ৯টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবজ্যোতি সিনহা মৃত ঘোষণা করেন। তাদের ১ মেয়ে সন্তান রয়েছে।
খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতদের দেখতে যান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৪০ হাজার টাকা বরাদ্দের ঘোষনা দিয়ে তাৎক্ষনিকভাবে নগদ ১০ টাকা প্রদান করেন।
নিহত দিনমজুর আজির আলীর ১ম স্ত্রীর পক্ষের ৬ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ১ম স্ত্রী মারা যাওয়ার পর তার শ্যালিকা আলিমা আক্তারকে বিয়ে করেন আজির আলী।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed