Main Menu

ঢাকায় মহিলা ম্যারাথন দৌড়ে প্রথম সুমি আক্তার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো মহিলাদের ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছেন সেনাবাহিনীর সুমি আক্তার, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মেরুনাও তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর সদস্য স্মৃতি। সুমি ৪৮ মিনিট ২২ সেকেন্ডে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন। এই তিনজনকে ট্রপি দেওয়া হয়।

শুক্রবার (১২ আগস্ট) সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া ম্যারাথনটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সেখানেই শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩০০ জন বিভিন্ন পেশার মহিলা অংশ নেন।দের কেউ ছাত্রী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ফ্যাশন ডিজাইনার।

১০ কিলোমিটার এই ম্যারাথনের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল একঘণ্টা ২৫ মিনিটি।

এদের মধ্যে ২০৩ জন পুরো দশ কিলোমিটারই দৌড়েছেন।

যুব দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত ঢাকা উইমেনস ম্যারাথনে বিজয়ী প্রথম তিন জনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ ও প্রথম একশ জনকে পদক দেওয়া হয়। অংশগ্রহণকারীর সবাইকে দেওয়া হয় সম্মাননা সনদ।

এছাড়াও সনদসহ প্রথম পাঁচজনকে নগত অর্থ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমজনকে ৩০ হাজার টাকা, দ্বিতীয়জনকে ২৫ হাজার, তৃতীয়জনকে ২০ হাজার, চতুর্থজনকে ১৫ হাজার এবং পঞ্চমজনকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এবং ১ ঘন্টা ২৫ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করা ১০০ জনকে পদক ও সনদ দেওয়া হয়।

এই দৌড় প্রতিযোগিতায় ২৮৯জন অংশগ্রহণ করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সকালে টিএসসিতে ম্যারাথনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, “আজকের এ ম্যারাথনে অংশগ্রহণ করার মাধ্যমে দায়িত্ব শেষ নয় বরং শুরু হয়েছে। প্রতিদিনই শারীরিক সুস্থতার জন্য তোমরা এর অনুশীলন করবে। দৈনন্দিন চর্চা করলে সুস্থ থাকা সম্ভব।”

পর্বতারোহী মুসা ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সু
বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস এসময় উপস্থিত ছিলেন।

dhaka_womens_marathonপ্রতিযোগীদের একজন বলেছেন বাংলাদেশে মেয়েরা কোনো খেলা পেশাদার পর্যায়ে নিতে গেলে পারিপার্শ্বিক অনেক বাধার সম্মুখীন হন।

তিনি বলেন বাংলাদেশে মেয়েরা অনেক কিছুতে অনেক এগোনোর পরেও অনেক ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।

দেখুন ভিডিওতে- https://www.youtube.com/watch?v=3mYLO_pOoBU

Share





Related News

Comments are Closed