সুনামগঞ্জে কলেজ ছাত্রীর আত্নহত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শুক্রবার বিকেলে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে বলে জানা যায়।
তার নাম ইতি রাণী বৈষ্ণব। সে দিরাই উপজেলার মণ্ডলীভোগ গ্রামের প্রতাপ রঞ্জন বৈষ্ণবের মেয়ে ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী।
জানা যায়, সে কলেজের কুশিয়ারা হোস্টেলের তৃতীয় তলার ১১ নম্বর কক্ষে ওঠার পর গত জুলাই মাসে হোস্টেলের পরিবেশগত অবস্থার কারণে একাধিকবার হোস্টেল ছেড়ে চলে যেতে চেয়েছিল। এক মাসের মধ্যে মাত্র এক সপ্তাহ হোস্টেলে ছিল সে।
সহপাঠীরা জানায়, ইতি রানী বিজ্ঞান বিভাগে ভর্তি না হয়ে মানবিকে ভর্তি হতে চেয়েছিল। কিন্তু অভিভাবকদের চাপে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হয় তাকে। সম্প্রতি অভিভাবকদের না জানিয়ে সে ফের মানবিক বিভাগে চলে আসতে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। এ খবর পেয়ে তার অভিভাবকরা কলেজে এসে তাকে বুঝিয়ে বিজ্ঞান বিভাগে ওই হোস্টেলে থেকেই পড়ালেখা করার নির্দেশ দেন। এতে সে মর্মাহত হয়। অভিভাবকদের বাড়তি চাপ ও হোস্টেলের নোংরা পরিবেশের কারণেই সে আত্মহত্যা করেছে বলে সহপাঠীদের ধারণা।
ইতির কক্ষের অন্যন্য ছাত্রীরা জানায়, খুবই শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল ইতি। বাড়তি কোনো কথা বলতো না। তবে হোস্টেলে ওঠার পরই সে একাধিকবার ব্যাগপত্র ও বই গুছিয়ে চলে যেতে চেয়েছিল। অভিভাবকরা তাকে বুঝিয়ে রেখে যান।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকেই সে কক্ষে ছিল না। বাইরে চলে গেছে মনে করে তারা আর তার খোঁজ নেয়নি। দুপুরে খাবারের সময় তাকে ফোন দিলে ওপরের পরিত্যক্ত বাথরুমে তার মোবাইল ফোনের রিংটোন পেয়ে তারা এসে দেখে সে ভেন্টিলেটরের রডের সঙ্গে ঝুলছে। এরপর হোস্টেল সুপারকে জানালে তিনি এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
হোস্টেল সুপার জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, “এক মাস আগে হোস্টেলে ওঠার পর ওই ছাত্রী মাত্র এক সপ্তাহ অবস্থান করেছে। বৃহস্পতিবার তার আত্মীয়-স্বজনরা এসে হোস্টেলে থাকার জন্য বুঝিয়ে যান। কিন্তু একদিন পার না হতেই মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সদর থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে আলামত দেখে মনে হয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে। বাড়তি চাপ না নিতে পেরেই সে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।”
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed