সিলেটে ট্রাক চাপায় রিকশা চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ট্রাকের চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যে সোয়া ৭টায় নগরীর আম্বরখানায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি দ্রুত গতিতে আম্ভরখানা এলাকা অতিক্রমকালে এক রিকশা চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে দ্রæত পালিয়ে যায়।
ঘটনার প্রতিবাদে উক্তেজিত জনতা ১০-১২টি ট্রাক ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করে। এসময় প্রায় ঘন্টা খানেক যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বিমানবন্দও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed