Main Menu

ছাতকে বন্যা দুর্গতদের মাঝে লাফার্জের খাদ্য সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি: ছাতকে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান প্ল্যান্টের কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারে গত মঙ্গলবার এই খাদ্যসামগ্রী ২৩০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।
এসময় ছাতক থানার ভারপ্রাপ্তকর্মকর্তা আশেক সুজা মামুন, লাফার্জ সুরমারভার প্রাপ্ত প্ল্রান্টম্যানেজার হারপালসিং, স্টেক হোল্ডার রিলেশন ম্যানেজার শেখ মো: আবুল কালাম, কমিউনিকেশন এবং পিআর বিভাগের নাফীজ ইমতিয়াজ করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লাফার্জ সুরমা কোম্পানীর পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন এবং ১ কেজি তেল প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed