সিলেট অনলাইন এক্টিভিটিস’র মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবীতে সিলেট অনলাইন এক্টিভিটিস’র উদ্যোগে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের সিনিয়র সদস্য কামরুল হোসেন হেলালের সভাপতিত্বে ও কামরুল হাসানের পরিচালনায় মানববন্ধনে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাসান পাটোয়ারী রিপন বলেন, সুন্দরবন ধ্বংস করে এই রামপাল প্রকল্প নির্মাণ একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করি, চুক্তিটি বাতিল করার পাশাপাশি সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে প্রকল্পটি অবিলম্বে বাতিল করবে। তিনি বলেন, সুন্দরবনের এত কাছে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে তা থেকে বিষাক্ত গ্যাস ও রাসায়নিক বর্জ্যে নিশ্চিতভাবেই সুন্দরবনের জীব-বৈচিত্র ধ্বংস হবে এবং জলবায়ু পরিবর্তজনিত সংকটে ধ্বংসলীলার চারণভূমিতে পরিণত হবে। প্রকল্প বাস্তবায়নে অনড় থাকলেও অন্তত সুন্দরবন থেকে ‘নিরাপদ দূরত্বে’ সরিয়ে নেওয়ার দাবি জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলোল জ্যোতি বিশ্বাস জয়, সেবুল আহমদ, মাজেদ খান, আমিনুল ইসলাম মামুন, সাইদুর রহমান, হাসান ময়নুদ্দিন আহমদ মইনুল, মুহি উদ্দিন মুহিন, তাহসিন মেহেদী প্রিন্স, নির্ঝর রায়, হুসেন খান ইমাদ, রাকিব খান প্রমূখ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed