ক্ষুদিরাম বসুর ১০৮তম ফাঁসি দিবসে দেয়ালিকা প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্যোগে বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১০৮তম ফাঁসি দিবস উপলক্ষে ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের ‘একাডেমিক কাম পরীক্ষা ভবন’ এ দেয়ালিকা প্রকাশ করা হয়।
এমসি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন লেখা নিয়ে দেয়ালিকা প্রকাশিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজের একাদশ শাখার সংগঠক তানিয়ার সঞ্চালনায় উদ্বোধন করেন সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা।
বক্তব্য রাখেন কলেজ শাখার সংগঠক সাদিয়া নোশিন তাসনিম, আল আমিন, শাহিদুল আলম বাপ্পী, নাঈমুর রহমান বাপ্পী প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘দেশে বর্তমানে যে সংকট চলছে তার থেকে উত্তরণ পেতে হলে ছাত্র-কিশোর-যুবসমাজকে ক্ষুদিরামের চরিত্র অনুসরণ করতে হবে। গুলশান ও শোলাকিয়ায় যে বিপথগামী যুবকেরা সন্ত্রাস করলো তাদের পরিচয় দিতে তাদের পরিবারই লজ্জাবোধ করে। কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম শুধু তার পরিবার নয় গোটা ভারতবাসীর সামনেই আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের ছাত্র সমাজের সামনে ক্ষুদিরামসহ সকল বিপ্লবী শহীদেরাই আদর্শ হিসেবে তুলে ধরতে চায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ’’
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed