Main Menu

তারাপুর রক্ষায় ৭নং ওয়ার্ডবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: সিলেটের তারাপুরবাসীর অস্তিত্ব রক্ষার দাবিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড-এর জনসাধারন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা দেড়টায় সিলেট ওসমানী বিমানবন্দর রোডের চৌকিদেখী এলাকায় হাজারো মানুষের এ মানবন্ধন অনুষ্টিত হয়।
সিটির ৭নং ওয়ার্ড কাউনিসলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আফতাব হোসেন খানের নেতৃত্বে এবং পীরমহল­া মাদ্রাসা এলাকার আইনশৃংখলা রক্ষা কমিটির সভাপতি জিল­ুর রহমানের সভাপতিত্বে ও নওশেরান চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, প্রতারক রাগীব আলীর দানবীয় প্রতারণার ফাঁদে পড়ে নগরীর ৭ নং ওয়ার্ডের তারাপুর মৌজার হাজারো পরিবারের অস্তিত্ব আজ চরম হুমকির সম্মূখীন। রক্ত ও ঘাম ঝরিয়ে তিলে তিলে যে মানুষগুলো স্বপ্নের নীড় তাদের মাথা গোজাবার ঠাঁই বুনেছিলো, এলাকাকে গ্রীণ ও ক্লীন সিলেটের আওতায় এনেছিল, এক ব্যক্তির প্রতারনার ফাঁদে পড়ে আজ তারা বাস্তুহারা হয়ে রাস্তায় বসতে শুরু করেছে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, যে মানুষগুলো দীর্ঘকাল ধরে সরকারি খাজনা, টেক্স, ভ্যাট, গ্যাসবিল বিদ্যুৎবিল পরিশোধ করে আসছিল সেই মানুষগুলো আজ তাদের পরিবারের আবাল বৃদ্ধ বনিতাদের নিয়ে যাবে কোথায়। বক্তারা প্রতারক রাগীব আলীর বিচার ও তাদের ক্ষতিপূরন দাবি করে দলমত নির্বিশেষে এই অসহায় মানুষদের পাশে সর্বস্তরের জনগনকে এগিয়ে আসার আহবান জানান।
বক্তারা এ ব্যাপারে দ্রুততর ও কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সিলেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগরীর ৭নং ওয়ার্ডের হযরত শাহরুমি (রঃ) জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুনূর, হাজীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল আজীজ মনু, শামীম আহমেদ, শাহাব উদ্দিন, আব্দুল কালাম, গৌছুল উলুম মাদ্রাসার পিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, আব্দুস সালাম, সৈয়দ বাহারুল ইসলাম রিপন, মোঃ বাবর আহমদ, মিলন আহমদ, এড. সিরাজ উদ্দিন, শাহনূর আলম,বিশিষ্ট মুরব্বি মনির উদ্দিন আহমদ,সায়মন আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed