Main Menu

সিলেট গণদাবী পরিষদ অফিসে চুরির ঘটনায় নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা বৃহস্পতিবার বিকাল ২টায় কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা ম্যানশন ৩য় তলায় সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় অনুস্টিত হয়।
সভায় বক্তারা ১০ আগষ্ট দিবাগত রাতের কোন এক সময় কেন্দ্রীয় কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। দুধর্ষ চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু আসবাবপত্র সহ অতিব জরুরী কিছু কাগজাত চুরি হয়েছে। তাতে সংগঠনের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। সভায় বক্তারা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর ক্ষোভ প্রকাশ করে সুরমা মার্কেট ও আশপাশ এলাকায় চোর, ডাকাত দলের আস্তানা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন- এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, ডা: হাবিবুর রহমান, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, আব্দুল মালিক রুনু, আবুল কাশেম হেলাল তাপাদার, আব্দুল গফুর, জাকারিয়া আহমদ মুমিন, মুহিবুল ইসলাম ফটিক, মো: সাজু আহমদ, শিমুল আহমদ, সুমন আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed